1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
রামুতে পানের বরজ উচ্ছেদে হামলাঃ ৫ বনকর্মী গুরুতর আহত নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি লামার সরইতে যৌথ অভিযানে এক পিকআপ কঁচি বাঁশ পুরুল খাদ্য জব্ধ বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩

রামুতে পানের বরজ উচ্ছেদে হামলাঃ ৫ বনকর্মী গুরুতর আহত

  • পোস্টিং সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের,পানেরছড়া রেঞ্জের বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদকালে মোকতার মেম্বারের নেতৃত্বে বনদস্যুদের হামলায় ৫জন বনকর্মী গুরুতর আহত হয়েছেন।

সোমবার ( ২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সমিতিপাড়াস্হ সংরক্ষিত বনভূমি জবরদখল ও বরজ উদ্ধার অভিযানে অর্তকিত হামলার শিকার বনকর্মীরা।

আহত বনকর্মী হলেন-ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম,বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান আহত হন।

এবিষয়ে আহত রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম বলেন-সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে পানের বরজ গড়ে তুলে জায়গা জবরদখল করেন।সংবাদ পেয়ে আমি ও আমার স্টাপেরা জবরদখল মুক্ত করতে পানের বরজ উদ্ধার অভিযান কার্য শুরু করি।এমতাবস্থায় মোকতার মেম্বারের হুকুমে জসিম উদ্দিন,নাজির উদ্দিন ও শাহাব উদ্দিন সহ আরো অনেক বনদস্যুরা হঠাৎ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের ওপর ঝাপিয়ে পড়ে।এসময় তাদের হামলায় আমি পাঁচজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন। আমাদেরকে আহত করে,বনদস্যু হামলাকারীরা পালিয়ে যায়।তখন স্হানীয় কিছু লোক এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে,হাসপাতালে পাঠান।তবে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন।

অন্যান্য বনকর্মীরা জানান-জনবল কম বনবিভাগ।কোথাও উচ্ছেদ অভিযান করতে আমাদের হিমশিম খেতে হয়।প্রতিনিয়ত জেলার কোথাও না কোথাও উচ্ছেদ অভিযানে বনকর্মীর হামলা এমন সংবাদ আসে।স্হানীয় কোন বাসিন্দা বনবিভাগকে সহযোগিতা না করায় হামলার শিকার হতে হয়।তাই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com