1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের কর্মসূচি:কবর জিয়ারত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর লামার ফাইতংএ কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রামুতে পানের বরজ উচ্ছেদে হামলাঃ ৫ বনকর্মী গুরুতর আহত নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি লামার সরইতে যৌথ অভিযানে এক পিকআপ কঁচি বাঁশ পুরুল খাদ্য জব্ধ বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের কর্মসূচি:কবর জিয়ারত

  • পোস্টিং সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি:

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে জেলার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি পালন করেছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।

রবিবার (২ আগস্ট) সকালে দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছরায় পৌঁছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সেখানে প্রথমে শহীদ তানভীর ছিদ্দিকীর পিতাসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর শহীদের কবর জিয়ারতে অংশ নেন। সাংবাদিক নেতৃবৃন্দকে কাছে পেয়ে এলাকাবাসী তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। বিশেষ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বাহিনীর জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ পেতে প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন। এ সময় শহীদ তানভীরের পিতা বাদশাহ সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে পেকুয়া মেহেরনামা এলাকায় চিরশায়িত জুলাই গণঅভ্যুত্থানে প্রথম সারির যোদ্ধা ও চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবরের পাশে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান সাংবাদিক নেতৃবৃন্দ। কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে শরীক হন স্থানীয় সংবাদকর্মীরাও।

বাদ যুহর চকরিয়ার ফাঁসিয়াখালী ছরারকুল বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরসমাহিত শহীদ আহসান হাবীবের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় শহীদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন ও ছোট ভাই রায়হান হাবীব উপস্থিত ছিলেন। খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা।

বিকালে যান শহীদ নুরুল আমিন ও নুরুল মোস্তফার এলাকা ঈদগাঁও। শহীদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের হাতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক শামসুল হক শারেক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, প্রেসক্লাবের সদস্য মোয়াজ্জেম হোসেন শাকিল, ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন, বিজয় টিভির প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, সাংবাদিক ইউনিয়নের সদস্য নুরুল আমিন হেলালী যমুনা টিভির প্রতিনিধি এহসান আল কুতুবীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত ৭ দিনের কর্মসূচির আজ চতুর্থ দিনে জুলাই গ্রাফিতি অংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ৪ আগস্ট খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫ আগস্ট সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ।

এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com