জিয়াউল হক জিয়াঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী’র যৌথ সিদ্ধান্তে দুইজনেরই রিয়েল এফবি আইডি থেকে খুটাখালী,উত্তর হারবাং,হারবাং,বরইতলী ও কাকারা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেভাবে কমিটি ঘোষণা করেন,তা নিম্নে হুবুহু উল্লেখ করা হলো-
বাংলাদেশ জাতীয়তবাদী দল -বিএনপি ,চকরিয়া উপজেলা শাখার আওতাধীন পাঁচটি ইউনিয়নের আংশিক কমিটি
চকরিয়ার উপজেলার সভাপতি এনামুল হক এবং সাধারণ সম্পাদক মোবারক আলী যৌথ সিদ্ধান্তে ঘোষনা করা হয় ।
খুটাখালী ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির সভাপতি-১।ডাক্তার শফিউল আলম শফি ২। সাধারণ সম্পাদক আকতার কামাল ৩। সাংগঠনিক সম্পাদক-আরফাত কামাল জিকু।
উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির
১।সভাপতি-এডভোকেট আব্দুর সবুর বাহাদুর
২।সাধারণ সম্পাদক- ইলিয়াস ভুট্টো
৩।সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
হারবাং ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির
১। সভাপতি-শফিউল আজম
২। সিঃ সহ-সভাপতি- বেলাল উদ্দিন
৩।সাধারণ সম্পাদক-সেলিম উদ্দিন (মেডিসিন)
৪।সাংগঠনিক সম্পাদক- ১ মাহাফুজুর রহমান
৫।সাংগঠনিক সম্পাদক-২ মোহাম্মদ মিল্কি।
বরইতলীর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির
১। সভাপতি-শাহিন মুরাদ
২।সাধারণ সম্পাদক-এডভোকেট মঈনুল আমিন ঈমু
৩।সাংগঠনিক সম্পাদক-আলমগীর হোসেন মেম্বার
কাকারা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির
১। সভাপতি-মাওলানা মোহাম্মাদ আলী
২।সিনিয়র সহ সভাপতি ঃ-জনাব, জয়নাল আবেদীন
৩।সাধারণ সম্পাদক-মাহাবুব রশিদ
৪।সাংগঠনিক সম্পাদক-শওকত ওসমান
৫।সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ আইয়ুব।
উপরের উল্লিখিত কমিটির নেত্বৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে জমা দেওয়ার জন্য অনুরোধ ক্রমে নির্দেশ দেওয়া হলো।
কমিটি ঘোষণা করার পর ৫ ইউনিয়নে আনন্দ উল্লাস করেছেন কিছু নেতাকর্মীরা আর কিছু নেতাকর্মী ও সমর্থকেরা হতাশায় নিমজ্জিত হয়ে নীরব,নিস্তব্ধতায় সময় কাটাচ্ছেন।তবে দলের সিদ্ধান্তের বাহিরে কিছু করা সাহস পাচ্ছেন না আশাতীত নেতাকর্মীরা।
Leave a Reply