নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন বিএনপির পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা এডভোকেট মইনুল আমিন।
তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা,সাবেক এই ছাত্রদল ও যুবদল নেতার সততা,নিষ্ঠা এবং কঠিন সময়ে দলের প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবে তাকে পুনরায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে সমাসীন করেছেন বলে মনে করছেন বরইতলী ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
এডভোকেট মইনুল আমিন হুট করে আসা কোনো নেতা নন,বরং রাজপথের লড়াকু সৈনিক। তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে। চকরিয়া পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হিসেবে তিনি শিক্ষাঙ্গনে দলের আদর্শ বিস্তারে এবং আন্দোলন- সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে ছাত্ররাজনীতির পাট চুকিয়ে তিনি যুবসমাজে বিএনপির বার্তা পৌঁছে দিতে চকরিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব গুলো তিনি পালন করেছেন ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ের মধ্যে।
ছাত্রদল ও যুবদলের এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি ২০২২ সালে প্রথম বার বরইতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তিনি বরইতলী ইউনিয়নের এক কৃতি সন্তান। অত্যন্ত সফলতার সঙ্গে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি আইন পেশায় যুক্ত হন। বর্তমানে তিনি কক্সবাজার জেলা জজ আদালতের একজন স্বনামধন্য আইনজীবী এবং সম্প্রতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নং-২ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে মনোনীত হয়েছেন। তার এই শিক্ষাগত যোগ্যতা ও আইনি মেধা বরইতলী বিএনপিসহ চকরিয়ার সাংগঠনিক কার্যক্রমকে আইনি ও রাজনৈতিকভাবে শক্তিশালী করতে দীর্ঘ সময় ধরে ভূমিকা রাখছে।
তিনি উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে বরইতলী ইউনিয়নে শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যখন বিএনপির নেতা-কর্মীরা একের পর,এক মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হচ্ছিলেন,তখন বরইতলী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কাঠামো ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন এডভোকেট মইনুল আমিন।
তিনি শত প্রতিকূলতা,জেল-জুলুম ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে সক্রিয় থেকেছেন। একজন আইনজীবী হিসেবে ইউনিয়নের অসহায় ও নির্যাতিত নেতাকর্মীদের বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে আগলে রেখেছেন।
কঠিন দুঃসময়েও দলের কোনো কর্মসূচি থেকে পিছপা হননি এবং নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে সার্বক্ষণিক নেতৃত্ব দিয়েছেন।
তাকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করার পর বরইতলী ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
পুনরায় দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট মইনুল আমিন বলেন,দল আমার অতীত ছাত্ররাজনীতি,যুবদলের ত্যাগ ও শিক্ষার সঠিক মূল্যায়ন করেছে। অতীতে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে বরইতলী বিএনপির জন্য কাজ করেছি,ভবিষ্যতেও বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার রাজনৈতিক অভিভাবক জননেতা সালাউদ্দিন আহমদ এর হাতকে শক্তিশালী করতে এবং বরইতলী ইউনিয়ন বিএনপিকে চকরিয়ার মধ্যে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।
Leave a Reply