1. coxsbazarshomachar@gmail.com : admin :

লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মোঃ নাজমুল হুদা,লামা: বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নকে বিভক্ত করে প্রস্তাবিত ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। এ সময় ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইউপি প্রশাসনিককর্মকর্তা সোহেল খন্দকার, ইউনিয়ন বিএনপির নেতা ফজিল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার,ইউপি মেম্বার ওমর ফারুক, অপ্রোসিং মার্মা, আনাই মার্মা সুমি,মোঃ ইসমাইলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় প্রস্তাবিত নতুন ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, সীমানা নির্ধারণ, প্রশাসনিক সুবিধা এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে মতামত গ্রহণ করা হয়।

সভায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ইয়াংছা এলাকার উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে দ্রুত ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ বাস্তবায়নের দাবি জানান।

গণশুনানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় জনগণের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com