জিয়াউল হক জিয়াঃ
দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পরে উৎসাহ,উদ্দীপনা ও উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো” চকরিয়া উপজেলার খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির নির্বাচন।
শনিবার (২৯ আগষ্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুটাখালী ইউনিয়ন পরিষদের হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ রমিজ উদ্দিন।
তিনি বলেন-হৈ-চৈ বিহীন উৎসবমুখর পরিবেশে,প্রার্থী,ভোটার,সমর্থকদের উৎসাহ,উদ্দীপনার মাধ্যমে অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করা হয়েছে।খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডিলদের সার্বিক সহযোগিতায়,সহকারী প্রিজাইডিং অফিসার,পুলিশ,আনসার,পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য ও সাংবাদিক,সচেতন মহলের আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত মনে ভোটারেরা ভোটাধিকার প্রয়োগ করেন।তাই আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির নির্বাচন বিজয়ী হলেন যারা,তারা হলেন-বিনাপ্রতিদ্বন্ধনিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন-বেলাল উদ্দিন,সহ-সভাপতি-শাহাব উদ্দিন কোম্পানি,সেক্রেটারী-শীষ মোহাম্মদ রাশেল,সহ-সেক্রেটারী-আরাফাতুল ইসলাম,অর্থ সম্পাদক-মোহাম্মদ ইউনুস,প্রচার ও দপ্তর সম্পাদক-সাউদ মোহাম্মদ খামিছ।এতে সদস্য নির্বাচিত হয়েছেন-মোহাম্মদ ইলিয়াস,মোঃ নজরুল ইসলাম,খোরশেদ আলম,আবু তাহের,হাবিবুর রহমান।
Leave a Reply