1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত

  • পোস্টিং সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ২ সেপ্টেম্বর।

সংবাদে শব্দচয়ন, শিরোনাম, ছবি ও মানুষের উপস্থাপনায় আরও দায়িত্বশীল ও জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে কক্সবাজারে সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ কর্মশালায় ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ ম্যানুয়ালের আলোকে জেন্ডার-সংবেদনশীল ভাষার ব্যবহার, প্রচলিত স্টেরিওটাইপ চিহ্নিত ও মোকাবিলা এবং সংবাদে মানুষের মর্যাদাপূর্ণ উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) কক্সবাজার অরুণোদয় মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৩৫ জন সাংবাদিক অংশ নেন। সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের সহযোগিতায় পিআইবি এ কর্মশালার আয়োজন করে। প্রকল্পটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে এবং নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বাংলাদেশের ইতিহাস ও জ্ঞানচর্চায় নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ইসলামি জ্ঞানচর্চার ইতিহাসেও নারী জ্ঞানী ও শিক্ষাবিদদের অবদান রয়েছে। সময়ের সঙ্গে সমাজে নানা ধরনের বৈষম্য ও স্টেরিওটাইপ তৈরি হয়েছে।” সাংবাদিকতার মাধ্যমে এসব প্রচলিত স্টেরিওটাইপকে আরও শক্তিশালী না করে মানুষের ভূমিকা, অবদান ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মিডিয়া স্পেশালিস্ট সাইয়্যেদ মো. তাফহীম বলেন, “আমরা এই সেশনকে নারী বনাম পুরুষ হিসেবে দেখতে বা উপস্থাপন করতে চাই না। আমরা জেন্ডার ভূমিকা ও দৃষ্টিভঙ্গিকে মানুষের জায়গা থেকে দেখতে চাই—যেখানে পারস্পরিক সম্মান থাকবে।”

কর্মশালার প্রশিক্ষক ও পিআইবির প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুণ সাংবাদিকতায় ভাষা ও উপস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা আলাদা কোনো বিষয় নয়; এটি দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতারই অংশ। সংবাদে ব্যবহৃত শব্দ, শিরোনাম, ছবি এবং কার কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হচ্ছে—প্রতিটি সিদ্ধান্তই মানুষের প্রতি গণমাধ্যমের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে।”

এ ছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নূরুল ইসলাম হেলালী সাধারণ সম্পাদক এস এম জাফর যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম প্রমুখ। বক্তারা জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), তথ্যনির্ভর সাংবাদিকতা (fact-based journalism) ও অন্যান্য সমসাময়িক বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরির আহ্বান জানান। তারা মনে করেন, এ ধরনের ধারাবাহিক উদ্যোগ প্রান্তিক ও জেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মশালায় বাস্তব সংবাদ ও উদাহরণ বিশ্লেষণের মাধ্যমে জেন্ডার-সংবেদনশীল ভাষার ব্যবহার, ক্ষতিকর স্টেরিওটাইপ চিহ্নিত করা এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিকভাবে সংবাদ উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও অনুশীলন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com