1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
রবিবার বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও প্রার্থী যারা জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা

রবিবার বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও প্রার্থী যারা

  • পোস্টিং সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দ্বি-বার্ষিক সম্মেলন,২০২৬ ইং এ সংগঠনের সভাপতি ও সম্পাদক পদে শেষ মুহূর্তে আলোচনায় রয়েছেন যারা। এবং আগামীকাল রবিবার, ৬ সেপ্টেম্বর বিকাল ২ ঘটিকায় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে ।

এতে করে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীরা ভোটার,ডেলিকেট ও সর্বস্তরের দলীয় নেতা কর্মীদের কাছে সমর্থন ও দোয়া জন্য নিতে অবিরাম ছুটে যাচ্ছেন। এখন বমু বিলছড়িতে চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় “টক অব দ্য বিএনপির পলিটিক্স” এ পরিনত হয়েছেন।সম্মেলনকে ঘিরে সম্মেলনস্থলসহ আশেপাশে এলাকা সম্মেলনকে ঘিরে প্রার্থীদের পক্ষে পোষ্টার,ব্যানার ও বিলবোর্ডে সম্মেলনস্থলসহ আশেপাশে সাজসাজ রব।

শেষ সময়ে সভাপতি পদে জোর আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও সাবেক ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক মু. নুরুল আবছার এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন। আরও সাধারণ সম্পাদক পদে বমু বিলছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক (১) মিজানুল হক ও ইউনিয়ন যুবদলের বর্তমান সভাপতি রহিমুল্লাহ (রহিম মেম্বার), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহ উদ্দীন ,সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা সাইফুল ইসলাম, এখলাছুর রহমান,মোঃ ইলিয়াছ ও মোহাম্মদ টিপুর নাম শোনা যাচ্ছে। এর বাইরে আরও থাকতে পারেন বলে বিশ্বস্হসূত্রে জানান দলে স্থানীয় দলীয় নেতা কর্মীরা।

স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর এলাকা হওয়ায় সম্মেলন নিয়ে মানুষের আগ্রহ, উচ্ছাস লক্ষ্য করা যাচ্ছে। উক্ত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে উপস্থিত থাকার কথা রয়েছে -চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, সম্পাদক এম. মোবারক আলী,সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতলব, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরসহ অনেকেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com