জিয়াউল হক জিয়াঃ
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুবকদের বহু আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়নে উপলক্ষে অবশেষে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম-গর্জনতলী যুব ঐক্য সংগঠন এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মধ্যম গর্জনতলী জামে মসজিদের দোকান ঘরে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন করেন উপদেষ্টা মন্ডলীরা।
নব-গঠিত সমিতির উপদেষ্টারা হলেন- সাবেক মেম্বার অলি আহমদ,ফখরুল কাইয়ুম ছাদেক,মাষ্টার হাসান নূরী ও শহীদুল্লাহ্ কায়সার।
উপদেষ্টারা জানান-অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষভাবে স্বতঃস্ফূর্ত মনে ভোটারেরা ভোটাধিকার প্রয়োগ করেন।এরমধ্যে দিয়ে বিভিন্ন পদে প্রার্থীরা বিজয় হয়েছেন।এতে কোন কারচুপির সন্দেহ নেই,কারো ছিল না।তাই আমরা উক্ত সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করছি,যেন সমিতির সকল দায়িত্বশীল ও সদস্যরা মিলেমিশে থাকতে পারেন।
সার্বিক সহযোগিতা ছিলেন-অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার এস.এম আবুল হোছাইন,মাষ্টার বশির আহমদ ও আবদুল খালেক।
ভোট গ্রহণকারী কর্মকর্তা ছিলেন-মাষ্টার আমানুল হক ও মাষ্টার আমির হোছাইন।
নির্বাচনে বিজয়ী হলেন যারা,তারা হলেন-আনারস প্রতিক নিয়ে সভাপতি নির্বাচিত হলেন- মোহাম্মদ ইদ্রিস।হাঁস প্রতিক নিয়ে সহ-সভাপতি হলেন-ছৈযদ নূর।গোলাপ ফুল প্রতিক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন-মোহাম্মদ রাশেল,কলসি প্রতিকে সহসাধারণ সম্পাদক হলেন- কফিল উদ্দিন। ঘুড়ি প্রতিক নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হলেন-জাহিদুল ইসলাম।এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন-সাংগঠিনিক ও দপ্তর সম্পাদক হলেন- জসিম উদ্দিন।অর্থ সম্পাদক হলেন-ওমর ফারুক রাজু ও সদস্য হলেন-মোহাম্মদ শাহিন।
Leave a Reply