নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় নব প্রজন্ম সোসাইটির উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘চকরিয়া নব প্রজন্ম (নূরানী) মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’।
শনিবার (২১ নভেম্বর) চকরিয়া গ্রামার স্কুল ও চিরিঙ্গা এমদাদুল উলুম মহিচ্ছুন্নিয়া মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোহাম্মদ ঈসার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় আহ্বায়কের দায়িত্ব পালন করেন সংগঠনের আহ্বায়ক ও চকরিয়া মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা মাহাবুবুল আলম। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বে ছিলেন মাওলানা শামসুল হক।
সংগঠনের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ঈসা বলেন, নূরানী শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভা বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
আহবায়ক মাওলানা মাহবুবুল আলম বলেন, চকরিয়ার ১৩৬ টি নুরানি মাদ্রাসা ২৪১৮ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা জানান আয়োজকেরা।
Leave a Reply