জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের রামুতে ছাগলে ধান খাওয়ার জেরধরে পূর্ব শক্রতার উদ্ধার করতে গিয়ে মমতাজ বেগম (৪৫) নামের অসহায় এক গৃহিণীর মাথা ফাটল বখাটে এক যুবক।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে চৌকিদারপাড়া বিবাদীর বসতবাড়ীর সামনে চলাচল রাস্তায় এঘটনা সংঘটিত হয়েছে।
আহত-ভিকটিম মমতাজ বেগম (৩৪) উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদার পাড়া গ্রামের ওবাইদুল হকের স্ত্রী।
অভিযুক্ত ব্যক্তি- মোঃ সোহেল (২৫) একই ইউনিয়নের একই গ্রামের আমির হোসেনের ছেলে।
আহত মমতাজ বেগম জানান- আমরা একই এলাকার ও একই স্হানের বসবাসরত বাসিন্দা হয়।আমার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে শাহারা আক্তার সাখি (১৫) রামুরাজকুল মাজুমিয়া মাদ্রাসার ৭ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ।অভিযুক্ত সোহেল আমার মেয়েকে প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার পথে টিটকারী ও কু-প্রস্তাব দিয়ে উপতত্ত্ব করে। আমার মেয়ে বিষয়টি আমাকে জানালে,আমি এসব কথাবার্তা ছেলেটির পিতাকে অবগত করি।হয়তো এবিষয়ে পিতা-ছেলে মাঝে মনোমালিন্য হলে,সেই আক্রোশের জেরধরে শুক্রবার দুপুর ১টার দিকে আমি বিল থেকে ছাগল নিয়ে অভিযুক্তর বাড়ীর সামনে আসি।এসময় আমাকে একা পেয়ে ছাগলে ধান খেয়েছে অজুহাত দেখিয়ে অর্তকিত অবস্থায় আমাকে বেদড়ক মারধর করে।এসময় আমি সুচিৎকার করলে,আমাকে জানে মেরে ফেলবে বলে দা দিয়ে মাথায় স্বজোরে কূপ মারে।তখন স্বাক্ষীরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়,তখন আমি জানে বেঁচে যায়।এবিষয়ে আমি মামলা দায়ের প্রস্তুতি নিয়েছি এবং ওসি মহোদয়ের কাছে যাচ্ছি।
Leave a Reply