1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

টেকনাফে পুরাতাত্ত্বিকসহ আটক-১

  • পোস্টিং সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

টেকনাফে অভিযান চালিয়ে ১৮১৮ সালের ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর একটি পুরাতাত্ত্বিকসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড চৌধুরীপাড়ার মৃত অংয়ে এর ছেলে ক্য থেন ছা (৫৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,রবিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে যে, টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভায় কেন্দ্রীয় আওয়ামীলীগ অফিসের পিছনে কতিপয় ব্যক্তি পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল পুরাকীর্তি উদ্ধারের লক্ষ্যে বর্ণিত স্থানের কেকে পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কতিপয় ব্যক্তি র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে একজনকে র‌্যাব আটক করতে সক্ষম হয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জন সু-কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ১টি পুরাতন ম্যাগনেট এর পিলার (যা লম্বায় ৮ ইঞ্চি, পিলারটির গায়ে খোদাই করা ইংরেজিতে EAST INDIA COMPANY 1818, AACI**ARTICLE ANTIQUE BRITISH WATER, BRITISH POT POWER WATER [DANGER]***********99999***, যাহার উপরের অংশে EIC 1818, RED MARCURY 99.9999.6-27X27 1KG লেখা আছে) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি এবং অজ্ঞাতনামা আসামীগণ পরস্পর যোগসাজসে জব্দকৃত পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল মর্মে জানা যায়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ আটককৃত ব্যক্তি এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com