1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল

খুটাখালী বনাঞ্চলে হাতির আক্রমণে নিহত-১,আহত-১

  • পোস্টিং সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

জিয়াউল হক জিয়া :

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জাধিন চকরিয়ার ফুলছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে বনোহাতির আক্রমণে আবু ছিদ্দিক(৬৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় ইলিয়াস (৪৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়।

সোমবার (২৬ জানুয়ারী) বিকেল ৪টার দিকে খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়ার নরফাঁড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত-আবু ছিদ্দিক (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জুম নগর এলাকার মৃত আব্দুল গণির ছেলে।আহত-ইলিয়াস (৪৫) ওই এলাকার মৃত আবুল হোছেনের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন-ফুলছড়ির বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। তিনি জানান-প্রতিদিনের ন্যায় জঙ্গল কাটার শ্রমিকেরা বাগান পরিস্কারের লক্ষে জঙ্গল কাটতে যায়। যাওয়ার সময় অস্ত্র সহ আমার বিটের কয়েকজন বনপ্রহরী (এফজি) যান। কাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকেরা বাড়ীতে আসার উদ্দেশ্য রওনা হয়। আসার পথে নিহত ছিদ্দিক আর ইলিয়াস সবার আগে ছিল। এমতাবস্থায় নরফাঁড়ি নামক এলাকায় পৌঁছলে হঠাৎ বনের ভিতরে উৎপেতে থাকা একটি বুনো হাতি প্রথমে ইলিয়াসকে শোঁড় দিয়ে ধরে আঁচড়ে মারে, এতে সে গুরুতর আহত হয়। পরে ছিদ্দিককে ধরে আচঁড়িয়ে মাথায় ও পায়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত শেষে হাতি সরে যেতে চায়। এসময় পিছন থেকে আমার অস্ত্রধারী এফজি সহ অন্য শ্রমিকেরা আসলে তখন হাতিটি চলে যায়। তারপর ঘটনাস্থল থেকে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

এরপরে রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল, মেদাকচ্ছপিয়ার বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সরকার, হেডম্যান শুক্কুর সহ স্টাফ ও চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com