1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

পেকুয়ায় বন্ধুদের সাথে খালে গোসল করতে নেমে পারভেজের মৃত্যু

  • পোস্টিং সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের পেকুয়াতে ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে গোসল করতে নেমে মো.পারভেজ উদ্দিন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত-পারভেজ উদ্দিন(১৫) উপজেলার টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকার অটোচালক জাকের হোসেনের ছেলে।
সোমবার বিকেল ৫টার দিকে টইটং ইউনিয়নের সীমান্ত ব্রীজ সংলগ্ন আলিগ্যাকাটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ উদ্দিন বিকেলে তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলাধুলা শেষে তারা সবাই স্থানীয় নুনিয়ার ছরা খালে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পারভেজ নিখোঁজ হয়ে যায়।
তার সহপাঠীরা অনেক খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়াউল হক জিয়া
মোঃ-০১৮১১-২০০৫৭৭

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com