1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অরিত্র কুন্ডুর পক্ষে হাইকোর্টে রিট, সাংবাদিক নেতা আবু জাফরকে চকরিয়া শাখার কৃতজ্ঞতা দৈনিক সোনালী কন্ঠের নিজস্ব প্রতিবেদক হলেন নাজমুল হুদা বমু নন্দিরবিল ইসলামী যুব কাফেলার অফিস উদ্বোধন লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার ‎ এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি সভা অনুষ্ঠিত সিসি-ক্যামেরার নিয়ন্ত্রণে খুটাখালী বাজারঃ ছিটানো হলো ডেঙ্গু প্রতিরোধ ওষুধ লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী লামায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্রসহ নিহত ২

লামায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • পোস্টিং সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এটি ছিল তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদের সভাকক্ষে শুরু হওয়া সভা দুপুর ১২টায় শেষ হয়। উপজেলা প্রশাসন, লামার আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

সভায় গত মাসের মাসিক সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা এবং সেগুলো সমাধানে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি তুলে ধরা হয়। পূর্ববর্তী সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চলমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় ও পারস্পরিক সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন লামা থানা পুলিশের কর্মকর্তা এসআই সঞ্জয় পাল, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফরহাদ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেল, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব এবং উপজেলা জামায়াতের আমির কাজী মো. ইব্রাহিম।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবামূলক কার্যক্রমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com