1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
আলীকদম- লামা সড়কে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু স্বরাষ্ট্র মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কক্সবাজারের ৫ উপজেলায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত লামায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অরিত্র কুন্ডুর পক্ষে হাইকোর্টে রিট, সাংবাদিক নেতা আবু জাফরকে চকরিয়া শাখার কৃতজ্ঞতা দৈনিক সোনালী কন্ঠের নিজস্ব প্রতিবেদক হলেন নাজমুল হুদা বমু নন্দিরবিল ইসলামী যুব কাফেলার অফিস উদ্বোধন লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার ‎ এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি সভা অনুষ্ঠিত সিসি-ক্যামেরার নিয়ন্ত্রণে খুটাখালী বাজারঃ ছিটানো হলো ডেঙ্গু প্রতিরোধ ওষুধ

আলীকদম- লামা সড়কে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

  • পোস্টিং সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ ​বান্দরবানের আলীকদম লামা সড়কের বাসের ধাক্কায় সাজু চক্রবর্তী (৩৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আলীকদম উপজেলার সিবাতলী এলাকায় সড়কের বাকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

​নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে আলীকদম সদরের দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য সাজু চক্রবর্তী। পথিমধ্যে তিনি উপজেলার সিবাতলী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ​ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, আলীকদমে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com