1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালাল ডাকাত দল রুপসীপাড়াতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সম্পন্ন ‘কর্মকুত্তা’ পরিচয় দেওয়া তহশীলদার খালেদা বেগমকে শোকজ নোটিশ লামায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত চকরিয়া ও লোহাগাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত খুটাখালীতে আইকনিক যাত্রীবাহি বাস থামিয়ে ৩৪ হাজার ইয়াবাসহ আটক-২ টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার মানিকপুর পুরাতন বাজার খেয়াঘাট নিলাম সম্পন্ন খুটাখালীতে অবৈধ বালু উত্তোলনের গর্তে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু গুলিস্তান বাজারে মোবাইলকোর্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড

সাবেক আইজিপি ও ডিবি প্রধানের বিরুদ্ধে বিএনপির মামলা

  • পোস্টিং সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিএনপি’র পক্ষ থেকে।

বুধবার (১৪ আগস্ট) সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। তিনি বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন।

২০২২ ও ২০২৪ সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট-অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

এদিকে, গুমের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী। আজ বুধবার (১৪ আগস্ট) সকালে এ্যাডভোকেট সোহেল রানা বাদী হয়ে সিএমএম আদালতে এই মামলা করেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে গুম করা হয় তাকে। ১৮৫ দিন গুম ছিলেন বলে দাবি করেন এই আইনজীবী। অ্যাডভোকেট সোহেল রানার দাবি, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে তাকেও গুম করা হয়েছিল।

এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com