1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
পেকুয়ায় সোনালী ব্যাংকের কৃষিঋণে কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টেকনাফ থেকে যাত্রা ছিল মালয়েশিয়া;কিন্তু ৭২যাত্রীকে ৭দিন পর নামিয়ে দিল লাবনী পয়েন্টঃআটক-২৮ মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ২জনকে আটক করেন কোস্ট গার্ড চকরিয়ায় তৃতীয়বারের মতো নব প্রজন্ম নূরানী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন  রামুতে ছাগলে ধান খাওয়ার জেরধরে এক গৃহিণীর মাথা ফাটল যুবক খুটাখালীর মধ্যম-গর্জনতলী যুব ঐক্য সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন আলীকদম- লামা সড়কে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু স্বরাষ্ট্র মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কক্সবাজারের ৫ উপজেলায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত লামায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অরিত্র কুন্ডুর পক্ষে হাইকোর্টে রিট, সাংবাদিক নেতা আবু জাফরকে চকরিয়া শাখার কৃতজ্ঞতা

১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি মিয়ানমার

  • পোস্টিং সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রত্যাবর্তনের যোগ্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে ২০১৮-২০ সালের মধ্যে ছয় ধাপে এ সংক্রান্ত মূল তালিকা সরবরাহ করা হয়েছিল।

এখনো ৭০ হাজার রোহিঙ্গার ছবি ও নাম অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য অপেক্ষায় রয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এ তথ্য জানান।

এটি রোহিঙ্গাদের ফেরানো ক্ষেত্রে প্রথম এই ধরনের নিশ্চিত তালিকা, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ।

মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মূল তালিকায় থাকা অবশিষ্ট ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুততার সঙ্গে শেষ করা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com